লঞ্চে গাদাগাদি করে দ্বিগুণ ভাড়ায় যাচ্ছেন যাত্রীরা

মাদারীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৫:২৮আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৫:২৮

কঠোর লকডাউন শিথিল ঘোষণার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী যাত্রীদের ভিড় বেড়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত ঘাটে উভয়মুখী যাত্রীদের চাপ দেখা গেছে।

বাংলাবাজার ঘাট সূত্র জানায়, এই নৌপথে ১৮টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপারের পাশাপাশি ৮৭ লঞ্চে যাত্রীদের পরিবহন করা হচ্ছে। ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ এই ফেরিঘাট হয়ে যাতায়াত করছে। কঠোর লকাউনের কারণে গত এক সপ্তাহ ধরে ফেরিতে যাত্রী পরিবহন বন্ধ ছিল। এজন্য লকডাউন শিথিল ঘোষণার পর যাত্রীদের চাপ বেড়ে গেছে।

যাত্রীরা বলছেন, ‘বিভিন্ন প্রয়োজনে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছেন। দীর্ঘদিন পর লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীদের চাপ কিছুটা কমেছে। তবে লঞ্চে গাদাগাদি করে দ্বিগুণ ভাড়া দিয়ে পার হচ্ছেন যাত্রীরা।’

মাদারীপুর থেকে ঢাকাগামী ইমরান হোসেন হাওলাদার বলেন, জরুরি প্রয়োজনে এই অবস্থায় বাধ্য হয়ে ঢাকায় যেতে হচ্ছে। তবে লঞ্চ চলাচল করার কারণে ফেরিতে দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে না, এটাই স্বস্তি।

লকডাউন শিথিল ঘোষণার পরই যাত্রীদের চাপ বেড়ে গেছে

ঢাকা থেকে খুলনাগামী যাত্রী সাঈদ হোসেন বলেন, সরকার ঘোষণা করেছে লঞ্চে অর্ধেক যাত্রী পরিবহন করবে। তাই ভাড়া দ্বিগুণ। কিন্তু বাস্তবে দ্বিগুণ ভাড়া দিলেও লঞ্চে যাত্রী অতিরিক্ত গাদাগাদি করেই পারাপার করা হচ্ছে। 

বিআইডব্লিউটিএ বাংলাবাজার ফেরিঘাটের পরিদর্শক আক্তার হোসেন বলেন, ঈদকে সামনে রেখে বাংলাবাজার ফেরিঘাটে প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও ফেরিঘাট কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। এখনও ঈদের ভিড় শুরু হয়নি। আগামী কয়েকদিনে এই নৌপথে প্রচুর ভিড় হবে।

/এএম/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের