৩১টি গরু নিয়ে লৌহজংয়ে ট্রলারডুবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১৬:৩৪আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৬:৩৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ের ধহরি খালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি গরুবাহী ট্রলার ডুবে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় ২৪টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত উদ্ধার করা হয়েছে একটি। বাকি ছয়টি গরুসহ ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে গরুবোঝাই করে একটি ট্রলার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। লৌহজংয়ের ধহরি খালে আসলে অপরদিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ৩১টি গরু নিয়ে ট্রলারটি ডুবে যায়। 

ট্রলারে থাকা লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ২৪টি গরুর রশি কেটে পারে উঠায়। মৃত অবস্থায় উদ্ধার করা হয় একটি গরু। এখনও ছয়টি গরু ও পশু বহনকারী ট্রলারটি নিখোঁজ রয়েছে। এ সময় ট্রলারে থাকা চারজন গরু ব্যবসায়ী আহত হলে তাদেরকে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। লৌহজং থানা পুলিশ বালুবাহী বাল্কহেডটি আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। 

ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আমজাদ হোসেন জানান, লৌহজং থানা পুলিশ আমাদের খবর দিলে ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য ডুবুরি দল পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করছেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম