খিচুড়ির সঙ্গে খেতে পারেন গরুর মাংসের এই আচার, রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১৭:২৯আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭:২৯

কোরবানির পরে বেশ কিছুদিন পর্যন্ত ফ্রিজে মাংস থাকে। মাংস দিয়ে মজাদার আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন বছরজুড়ে। খিচুড়ি বা বিরিয়ানির সঙ্গে খেতে খুবই মজাদার মাংসের আচার। কীভাবে বানাবেন জেনে নিন। 

এক কেজি গরুর মাংস ছোট টুকরা করে কেটে নিন। হাড় ও চর্বি ছাড়া শুধু সলিড মাংস নেবেন। ২ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ গরম মসলার গুঁড়া, ২ টেবিল চামচ সরিষার তেল ও ১ চা চামচ লবণ দিয়ে মাংস মেখে নিন। ১ কাপ পানি দিয়ে ঢেকে মাংস সেদ্ধ করে নিন। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দেবেন। পানি টেনে আসলে নেড়েচেড়ে পুরোপুরি শুকিয়ে নিন। মাংসের রঙ বদলে কালচে হয়ে গেলে নামিয়ে রাখুন।

বাগাড়ের জন্য প্যানে ২ কাপ সরিষার তেল গরম করে ১০-১২টি শুকনা মরিচ দিন। আরও দিন ৩টি কালো এলাচ, ৮টি সবুজ এলাচ, ৪ টুকরা দারুচিনি ও ৩টি তেজপাতা। কিছুক্ষন ভেজে নিন সবকিছু। তিনটি রসুন থেকে সবকিছু কোয়া ছাড়িয়ে দিয়ে দিন। নাড়ুন আবার। সুন্দর গন্ধ বের হলে মাংস দিয়ে দিন। নাড়তে থাকুন। আচারের রঙ বদলে গেলে ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিন। আরও কিছুক্ষণ জ্বাল করে নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর কাচের মুখবন্ধ বয়ামে রাখুন। মাংসগুলো যেন তেলে পুরোপুরি ডুবে থাকে। এক সপ্তাহ পর তারপর খান এই আচার। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি