বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৯২ লাখ টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৭:২৫আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৭:২৫

শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক ৩৩ হাজার ৯১২টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে দুই কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৩ হাজার ৯১২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতুর পূর্বপাড়ে ১৭ হাজার ৫১৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৬ লাখ পাঁচ হাজার ১১০ টাকা এবং পশ্চিমপাড়ে ১৬ হাজার ৩৯৯টি পরিবহনের বিপরীতে এক কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৬৯০ টাকা টোল আদায় হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে রেকর্ড সংখ্যক পরিবহন পারাপার হয়েছে। আজকেও যে পরিমাণ পরিবহন সেতু পারাপার হচ্ছে তাতে টোল আদায় আরও বেশি হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী