বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি ৯৮ লাখ টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১৩:০৯আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৩:০৯

রবিবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৯ হাজার ৪৮১টি পরিবহন পারাপার হয়েছে। এ ২৪ ঘণ্টায় সেতুটিতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা।

জানা গেছে, যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ সেতুর পূর্বপাড় দিয়ে ১৯ হাজার ৮৫৩টি পরিবহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ চার হাজার ৮০০ টাকা। সেতুর পশ্চিমপাড় দিয়ে ১৯ হাজার ৬২৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা। এতে বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। আগেরদিন (রবিবার) টোল আদায় হয়েছিলো দুই কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। গত দুই দিনের টোল আদায়ের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে। আজ প্রায় তিন কোটি টাকা টোল আদায় হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি