ট্রলার ভাড়া নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১৯:৫৮আপডেট : ২২ জুলাই ২০২১, ২০:১৪

ট্রলারের ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে আলিম সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলিম সরকারের ট্রলারচালক ভাগিনার সঙ্গে ভাড়া নিয়ে স্থানীয় হাকিম মেম্বারের দ্বন্দ্ব হয়। পরে তাদের লোকজন এসে সংঘবদ্ধ হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। হামলার সময় প্রতিপক্ষের কিল-ঘুষিতে আলিম সরকার আহত হন। পরে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে হাকিম মেম্বার এখনও পলাতক। পুলিশের অভিযান অব্যাহত আছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী