এনজিওর ঋণের টাকা পরিশোধ করেও গ্রেফতার গৃহবধূ

গাজীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৩:১৩আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৩:১৪

গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ঋণের টাকা পরিশোধ করার পরও শাহনাজ পারভীন নামের এক গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) বিকালে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওর করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

শাহনাজ পারভীন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের নূরুল আমীনের স্ত্রী। তাদের ছয় মাস বয়সী একটি শিশুকন্যা রয়েছে।

পারভীনের স্বামী নুরুল আমীন বলেন, টিএমএসএস নামের ওই এনজিও থেকে ব্যবসায়িক ও সাংসারিক প্রয়োজনে তার স্ত্রী শাহনাজ পারভীন ২০১৭ সালে এক লাখ টাকা ঋণ নেন। নিয়মিত ঋণের কিস্তি দিয়ে আসছিলেন তিনি।  তবে শেষদিকে দুটি কিস্তি পরিশোধে ব্যর্থ হন। পরে এনজিও কর্মীদের চাপে ওই দুটি কিস্তিও পরিশোধ করেন এবং ঋণদাতা সংস্থা থেকে না দাবি প্রত্যয়নপত্র গ্রহণ করেন। কিন্তু সংস্থাটির মামলার বিষয়ে তারা কিছুই জানেন না। তাদেরকে কেউ কোনও কাগজপত্র দেয়নি বা অবহিতও করেনি। অথচ সোমবার (২৬ জুলাই) বিকালে পুলিশ এসে শাহনাজ পারভীনকে গ্রেফতার করে নিয়ে যায়।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, আদালতের পরোয়ানা থাকায় পারভীনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সঙ্গে তার শিশুটিও রয়েছে।

এ বিষয়ে টিএমএসএস শ্রীপুর-১ শাখার ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, শাহনাজ পারভীন নামে তাদের কোনও সদস্য নেই। তবে অনেক আগে ছিল। তিনি এ শাখায় যোগদানের পর এই নামের কোনও সদস্যের বিরুদ্ধে মামলা হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু