‘ফেরিঘাট সরাতে দেবে না সেতু কর্তৃপক্ষ’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৬:২৬আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৬:৪০

পদ্মা সেতুর প্রকল্প এলাকায় আর কোনও ফেরিঘাট স্থানান্তরের অনুমতি দেওয়া হবে না। তবে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চাইলে প্রকল্প এলাকার বাইরে যেকোনও স্থানে ঘাট স্থানান্তর করতে পারে। এতে পদ্মা সেতু কর্তৃপক্ষের কোনও আপত্তি নেই।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, পদ্মা সেতুর কাছে ফেরি কোনও বিষয় নয়। এটা আমরা আগেও বলেছি। এ বিষয়ে আমরা বিআইডব্লিউটিসির যে চিঠি পেয়েছিলাম; তার উত্তর দিয়েছি।

এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, সরকার যদি মনে করে পদ্মা সেতুর নদীশাসনের কাজ পরে করবে, আগে সেখানে ঘাট স্থানান্তর করবে, তাহলে সেটা করতে পারে। আমাদের সে বিষয়ে কিছু বলার নেই।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই সকালে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে রো রো ফেরি শাহজালাল ধাক্কা দিলে বিআইডব্লিউটিসির গঠিত তদন্ত কমিটি ফেরিঘাট স্থানান্তরের সুপারিশ করে। সুপারিশের পরিপ্রেক্ষিতে ফেরিঘাট স্থানান্তরের বিষয়ে পদ্মা সেতুর প্রকল্প পরিচালককে চিঠি দেয় বিআইডব্লিউটিসি।

এদিকে ফেরিঘাট স্থানান্তর পদ্মা সেতুর জন্য ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন সেতু প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ফেরিঘাট স্থানান্তরের সুপারিশের যৌক্তিকতা নিয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বলছেন, ‘ঘাট সরানো অযৌক্তিক। এত কোটি টাকা খরচ করে ঘাট সরানো ঠিক হবে না।’

/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম