৩ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৬:৩২আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৬:৩২

বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার তিন ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মা নদী উত্তাল হওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকাল ৩টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় প্রান্তে কয়েক শতাধিক যানবাহন আটকাপড়ে। নদী পারের অপেক্ষায় রয়েছে শিমুলিয়া ঘাটে আড়াই শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, সকাল থেকে সাতটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছিল। প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল হওয়ায় ও একই সঙ্গে স্রোতের তীব্রতাও বৃদ্ধি পাওয়ায় ঢেউ ও স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরি চলাচল ব্যাহত হয়। এ সময় ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। এদিকে, ঢেউয়ের তোড়ে ২ নম্বর পন্টুন সরে যায়। তবে পুনরায় স্থাপনের কাজ চলছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম