আড়াইহাজারে কবরস্থানে বোমাসদৃশ ৬ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১৬:২০আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৬:২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি কবরস্থান থেকে বোমাসদৃশ ছয়টি বস্তু উদ্বার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ব্রহ্মনদী ইউনিয়নের উজান গোপিন্দি বড় বিনাইচর কবরস্থান থেকে এগুলো উদ্বার করা হয়। 

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তুগুলো পুলিশ ঘিরে রেখেছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যাচাই-বাছাই করে দেখবে এগুলো বোমা নাকি ককটেল।

তিনি আরও জানান, আজ বেলা ১১টার দিকে কবস্থান পরিষ্কার করতে গিয়ে স্থানীয় লোকজন একটি কবরের সামনে পলিথিন দিয়ে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জায়গাটি ঘিরে রেখেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, এগুলো বোমা নাকি ককটেল সেটা বোঝা যাচ্ছে না। বোম ডিসপোজাল ইউনিট এলে বোঝা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে