জমির ভাগ নিয়ে ছেলেদের সঙ্গে বাগবিতণ্ডায় বাবার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১৬:৫৫আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৬:৫৫

গাজীপুরের শ্রীপুরে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ছেলেদের সঙ্গে বাগবিতণ্ডায় বাবা আলতাফ হোসেন (৫০) মারা গেছেন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত ১১ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে তিনি মারা যান। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, আলতাফ হোসেন ২০১৪ সালে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে ৩ গণ্ডা জমি কিনে ঘর বানিয়ে বসবাস করে আসছেন। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে। পারিবারিক বিরোধের কারণে চার বছর ধরে স্ত্রী কিশোরগঞ্জ জেলা সদরের পুলিশ লাইন্স সংলগ্ন বাবার বাড়িতে অবস্থান করছেন। 

তিন ছেলে নাঈম হোসেন (২৭), সাঈম হোসেন (২৫) এবং (অপর ছেলের নাম জানা যায়নি) চাকরির সুবাদে শ্রীপুরের বাইরে বসবাস করেন। সম্প্রতি তাদের বাবা জায়গা বিক্রি করবে শুনে বৃহস্পতিবার (২৯ জুলাই) ঈদের ছুটিতে ছেলেরা শ্রীপুরের নগর হাওলা গ্রামে বাড়িতে আসেন। ওইদিন রাতে বাবা-ছেলেদের মধ্যে এ নিয়ে আলোচনা চলতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এসময় বাবা উত্তেজিত হয়ে ছেলেদের মারতে গেলে তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলতাফ হোসেনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন এসআই কামরুল ইসলাম। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী