ভবনের ফুটেজ সংগ্রহকালে চিত্র সাংবাদিকের ওপর হামলা

সাভার প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ২৩:২৮আপডেট : ৩০ জুলাই ২০২১, ২৩:২৮

সাভারের আশুলিয়ায় পেশাগত দায়িত্ব পালনের করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক মনির হোসেন। তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জুলাই) বিকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী চিত্র সাংবাদিক মনির হোসেন বলেন, ‘অবৈধভাবে নির্মিত হওয়া ৯তলা ভবনের ছবি সংগ্রহের জন্য বিকালে আমিন মডেল টাউন এলাকায় যাই। ক্যামেরা দিয়ে ফুটেজ সংগ্রহ করার এক পর্যায়ে ১০-১২ জন এসে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা গালিগালাজ ও এলোপাথাড়ি কিল-ঘুষি দিতে থাকে। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে।’

এ বিষয়ে ভবনের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকেই পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ শিকদার বলেন, ‘সময় টিভির চিত্র সাংবাদিককে মারধরের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।’

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি