ছেলের হাতে বাবা খুন

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ১৮:০৮আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৮:০৮

টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে আব্দুল কদ্দুস (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জুলাই) দুপুরে সদর উপজেলার মগড়া ইউনিয়নের শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত লুৎফর রহমানকে (২৮) আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩০ জুলাই) রাতে পারিবারিক কলহের জের ধরে কদ্দুস ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। শনিবার দুপুরে মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে এ বিষয়ে জানতে চান লুৎফর। এসময় দুই জনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন তিনি।

আশপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে আব্দুল কুদ্দুসকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত লুৎফরকে আটক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম