শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ১৩:২৩আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৩:২৩

যাত্রীর চাপ কমায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২ আগস্ট) দুপুরে এই ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই রুটে ৫২টি লঞ্চ চলাচল করেছে। তবে যাত্রীর চাপ কমে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবারের মতো আজও কোনও লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়নি।

লঞ্চ-ফেরিতে সোমবারও শত শত যাত্রী পদ্মা পাড়ি দেয়

এদিকে, চাপ কমলেও আজও ফেরিতে যান ও যাত্রী পারাপার হতে দেখা গেছে। সোমবার সকাল হতে কর্মস্থলে ফেরাসহ নানা প্রয়োজনে বিধিনিষেধের মধ্যেও ঢাকা অভিমুখে লঞ্চ ও ফেরিতে পদ্মা পাড়ি দিতে দেখা যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শত শত মানুষকে। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পৌঁছে জরুরি প্রয়োজন ও কর্মস্থলে ফেরা মানুষদের গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ছোট যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুবুর রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে আজ নয়টি ফেরি চলছে। গত দুই দিনের চেয়ে আজ যাত্রীর চাপ কম।

/এসএইচ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম