রূপগঞ্জে লেদার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১৩:২৬আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৩:২৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মৈকুলি এলাকার ইউনাইটেট লেদার কারখানায় আগুন লেগেছে। বুধবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সোনারগাঁ, বন্দর ও কাঞ্চনসহ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানার ভেতর থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে।

স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কারখানায় আগুন দেখতে পেয়ে প্রথমে নেভানোর চেষ্টা করেন ভেতরে থাকা শ্রমিকরা।  কিন্তু আগুন বড় আকার ধারণ করলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 

ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরাসহ ১১-১২টি ইউনিটে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসার জন্য রওনা হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনই বলা যাচ্ছে না।

/এসএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম