ধর্ষণের পর নারীকে পুড়িয়ে হত্যাচেষ্টা

নরসিংদী প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ১৮:১৭আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৮:২৩

নরসিংদীর রায়পুরায় এক প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের পর পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (০৭ আগস্ট) রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (০৮ আগস্ট) দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চার জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই নারী বর্তমানে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৭৫ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের সোবানপুর গ্রামের ওই নারীর সঙ্গে মরজাল এলাকার এক প্রবাসীর বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। শ্বশুরবাড়ির লোকজন তার ও সন্তানের ওপর কারণে-অকারণে নির্যাতন চালাতো। বছরখানেক আগে দেবর আলী হোসেন তার মেয়ের পায়ে দা দিয়ে কোপ দেয়।

নাতনির পায়ে কোপ দেওয়ার ঘটনায় ধর্ষণের শিকার নারীর বাবা থানায় একটি মামলাও করেছিলেন। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন মামলা তুলে নিতে তার ওপর চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এরপর তিনি বাবার বাড়ি চলে আসেন। এরই মধ্যে গতকাল শনিবার টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আসে শ্বশুরবাড়ির লোকজন।

তারা আরও জানান, গতকাল বিকালে দেবর আলী হোসেন, ননদের ছেলে শাহরিয়ার, ননদ তাসলিমা বেগম ও জা রহিমা বেগমের সাথে শ্বশুরবাড়ি থেকে সিএনজি যোগে টিকা দেওয়ার উদ্দেশ্যে বের হন ওই নারী। সিএনজিতে উঠে কিছুক্ষণ পর তার চোখ-মুখ বেঁধে ফেলে তারা। রাতে নির্জন স্থানে নিয়ে সিএনজি থেকে নামিয়ে তাকে ধর্ষণ করে আলী হোসেন। পরে ফের সিএনজিতে উঠিয়ে এদিক-সেদিক ঘুরতে থাকে।

এরপর রায়পুরা-বারৈচা সড়কের পাশে লোচনপুর এলাকার একটি বাঁশঝাড়ের পাশে নিয়ে যায়। সেখানে এক পর্যায়ে তরল জাতীয় কিছু শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয় আলী হোসেন। আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাত ৩টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

রায়পুরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মো. ফারুক বলেন, ওই নারীকে রাত ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার শরীরের ৭৫ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তার সঙ্গে যা যা ঘটেছে, তা হাসপাতালে আসা পুলিশের কাছে বর্ণনা দিয়েছেন তিনি।

ভুক্তভোগীর শাশুড়ি বলেন, ‘তার (ভুক্তভোগী নারীর) সঙ্গে আমার ছেলের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। এমন ঘটনা কীভাবে ঘটলো কিছুই জানি না। আমার ছেলে ও নাতিকে পুলিশ ধরে নিয়ে গেছে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ঘটনায় অভিযুক্ত ভুক্তভোগীর দেবর আলী হোসেন ও ননদের ছেলে শাহরিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের