টিকা নিতে আসা মানুষের বেহাল অবস্থা

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ১৮:৪৮আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৮:৪৮

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সোমবার (০৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা নিতে আসা মানুষকে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের মূল ভবনের পাঁচ তলায় টিকার অপেক্ষায় থাকা মানুষের ভিড় ছিল লক্ষণীয়। একে অন্যের গায়ের সঙ্গে গা লাগিয়ে দাঁড়িয়েছিল। তিল ধারণের ঠাঁই ছিল না। কোনও ধরনের শৃঙ্খলা কিংবা স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়নি। অধিকাংশের মুখে ছিল না মাস্ক।

কালিয়াকৈরের সফিপুর থেকে টিকা নিতে আসা এসএ মামুন বলেন, সকাল ৮টায় হাসপাতালের নিচতলায় টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়াই। সকাল সাড়ে ৯টায় হাসপাতালের দুজন স্টাফ এসে ক্লিয়ারেন্স দেওয়া শুরু করেন। একসঙ্গে বহু লোকের সমাগম ও একত্রে ক্লিয়ারেন্স দেওয়ায় ভিড় লেগে যায়। 

তিনি বলেন, গত ৪ আগস্ট টিকা নিতে এসে তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে না নিয়ে ফিরে গেছি। সার্ভার জটিলতার কারণে আমার মতো অনেককেই ওই দিন ফিরে যেতে হয়েছে।

টঙ্গীর আউচপাড়া থেকে টিকা নিতে আসা আবুল কালাম আজাদ বলেন, সকাল ৬টায় হাসপাতালের নিচতলায় টিকার ক্লিয়ারেন্সের জন্য লাইনে দাঁড়াই। কিছুক্ষণের মধ্যে হাজার মানুষের দীর্ঘ লাইন তৈরি হয়। সকাল সাড়ে ৯টার দিকে ক্লিয়ারেন্সের জন্য স্বাস্থ্যকর্মীরা এসে এসএমএসের প্রিন্ট কপি দেখে সিল দিয়ে পাঁচ তলায় পাঠিয়ে দেন। সেখানে মানুষের ভিড়ে নিশ্বাস ফেলার জায়গা ছিল না। পরে গাদাগাদি করে টিকা নিয়েছি।

গাজীপুর সদর হাসপাতালের পরিচালক ডা. হাফিজ উদ্দিন বলেন, সোমবার থেকে টিকাদান বিভিন্ন ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে ভাগ করে দেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন কেন্দ্রে জনসমাগম বেশি। আগে হাসপাতালের ভেতরে টিকা কার্যক্রম চলেছে। রবিবার থেকে বাইরে প্যান্ডেল করা হয়েছে। সবাইকে এক স্থানে একত্রে ডাকায় ভিড় হয়েছে। টিকা প্রদানের লোকবল আমার তত্ত্বাবধানে দেওয়া হলেও স্বেচ্ছাসেবী ও ব্যবস্থাপনার কাজটি করেন সিভিল সার্জন ও সিটি করপোরেশন।

এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও ধরেননি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম