ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ২০

ফরিদপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১৫:০০আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৫:০৩

ফরিদপুরের কানাইপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে কানাইপুর ইউনিয়নের রনকাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন গ্রুপ ও একই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী (বিএনপি) আলতাফ মাতুব্বর গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘর-বাড়ি ভাঙচুরসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেলায়েত ফকির গ্রুপের মিরাজ মোল্লার (৩০) অবস্থা গুরুতর। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, পরিস্থিতি আপাতত শান্ত। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম