‘পুলিশের পোশাক খুলে নেওয়ার’ হুমকি দেওয়া ছাত্রদল নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ০৩:১৪আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৩:১৪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি রনি ‘পুলিশের পোশাক খুলে নেওয়ার’ হুমকি দিয়ে আলোচনায় আসেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এছাড়া সে একাধিক মামলার আসামি। ওইসব মামলায় রনিকে গ্রেফতার করা হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতারের পর ফতুল্লা থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

এর আগে ১৭ আগস্ট নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদল। এতে সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি বলেন, ‘আজকে (মঙ্গলবার) ঢাকার কর্মসূচিতে (জিয়া উদ্যানে) পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমি জানি না, পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের নাকি শেখ হাসিনার? আমি বলে দিতে চাই, যদি শেখ হাসিনার হয়ে থাকেন, আপনারা যে পোশাক পরিধান করে থাকেন সেটা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যদি ছাত্রদল এবং তারেক রহমান চিন্তা করে পুলিশের সেই পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের ওয়ান-টু ব্যাপার মাত্র। ছাত্রদল পুলিশকে প্রতিহত করবে।’

একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের ‘শায়েস্তা’ করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকে অনেক নেতাকে দেখা যায়, শুধুমাত্র পদ-পদবির সময় সামনে এসে দাঁড়ায়। নিজের সুন্দর চেহারা দেখিয়ে পদ পেয়ে যায়। শুধুমাত্র পদ নেওয়ার জন্য তারা আসে। মাঝে মাঝে নিজের দলের নেতাকর্মীদের শায়েস্তা করার ইচ্ছা জাগে। কিন্তু পারি না এ জন্য, দল করি কিছু বাধ্যবাধকতা থাকে। আদর্শহীন রাজনীতি আমরা কখনও করি নাই। রাজনীতি করতে গিয়ে অনেকেই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, বাড়ি গাড়ি করেছেন। কিন্তু ত্যাগী নেতারা কিছুই করতে পারে না।’

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম