অর্পণের ধাক্কায় প্রাণ গেলো মায়ের দোয়ার কর্মীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৭:৩৬আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:৩৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে নোঙর করতে গিয়ে যাত্রীবাহী এক লঞ্চের ধাক্কায় অন্য লঞ্চের এক কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আবু তাহের জাহিদ। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের নৌ পরিদর্শক মো. সোলেমান এ তথ্য নিশ্চিত করে জানান, অর্পণ নামের যাত্রীবাহী লঞ্চ শিমুলয়া ঘাটের টার্মিনালে নোঙরের চেষ্টা করছিল। সে সময় লঞ্চটি অপর দুই লঞ্চের মাঝখানে আটকে যায়। এরপর মায়ের দোয়া লঞ্চের কর্মী মো. জাহিদ লঞ্চটিকে সরাতে চেষ্টা করে। তখন লঞ্চের সামনে অংশ তার বুকে আঘাত করে।

মাওয়া নৌ পুলিশের ইনচার্জ আবু তাহের মিয়া জানান, স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে হাসপাতালেই লাশ আছে। দুর্ঘটনায় নিহতের কারণে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম