চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতুর ১০ প্রহরী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২১, ১৬:০৪আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৬:০৭

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জুলহাস হাওলাদার (৩৫) নামক এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পদ্মা সেতুর ১০ নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জুলহাসকে পদ্মা সেতুর কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ১০ জনকে আটক করে। জুলহাস হাওলাদার উপজেলার কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের মৃত হাসান হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতুর ১০ প্রহরী আটক

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব জানান, পদ্মা সেতুর ১০-১২ জন নিরাপত্তাকর্মী চোর সন্দেহে ওই রিকশাচালকের শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পিটিয়েছে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ইতোমধ্যে ১০ নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ