বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ১৮:২১আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৯:০১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করবো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে। এ ছাড়া চীন থেকে সাড়ে সাত কোটি টিকা আনার চুক্তি করেছি।

রবিবার (২৯ আগস্ট) দুপু‌রে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন। দেড় বছর ধরে স্কুল-কলেজ বন্ধ। শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। 

তিনি বলেন, মেডিক্যালে লেখাপড়া কিন্তু বন্ধ হয়নি। ইতোমধ্যে এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষা নিয়েছি। দ্বিতীয় বর্ষের পরীক্ষার ব্যবস্থাও হয়ে গেছে। পঞ্চম বর্ষের পরীক্ষা চলমান।

ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশের করোনা পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওসব দেশের সরকার করোনা নিয়ে দিশেহারা। মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশ করোনার টিকার ব্যবস্থা করতে পারেনি। অথচ প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা করোনা মোকাবিলা করে যাচ্ছি। করোনা পরীক্ষার একটি ল্যাব থেকে এখন সাড়ে সাতশ’ ল্যাব হয়েছে। দেশের মানুষ করোনা পরীক্ষা করতে পারছেন। রাস্তাঘাটে পড়ে কেউ মারা যায়নি। হাসপাতালে পর্যাপ্ত বেড রয়েছে। ওষুধপত্রসহ সবকিছুর ব্যবস্থা রয়েছে। অথচ ভারতের মতো দেশে অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা গেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার ও সদর যুবলীগ সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান