‘দেশ ও জাতিকে রক্ষায় সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’

টাঙ্গাইল প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৪

স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার ব্যানারে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা সিনিয়র সহ-সভাপতি আকরাম আলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান সিল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক প্রভাষক রেজাউল করিম, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি সেলিম হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি এসএম কামরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘করোনা মহামারি আসার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার শিক্ষার্থীরা। দেশ ও জাতিকে রক্ষার জন্য স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক দূরত্ব মেনে খুলে দিন।’

/এএম/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান