বিআরটি প্রকল্পের ডিজাইনে কোনও ভুল নেই: সেতুমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৫০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:১২

ঢাকা-গাজীপুর সড়কের বিআরটি প্রকল্পের ডিজাইনে কোনও ভুল নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রকল্পের কাজ শেষ হলে আপনারা ভুল বলে কিছুই পাবেন না। মেয়র হানিফ উড়াল সেতুর ডিজাইনেও ভুল থাকার কথা বলা হয়েছিল। চালু হওয়ার পর এরকম কিছুই পাওয়া যায়নি। আর এডিবি ভুল ডিজাইনের কোনও প্রকল্পে বিনিয়োগ করে না। তাদের সঙ্গে প্রকল্প নিয়ে আমাদের বহুবার বৈঠক হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর চেরাগআলীতে গাজীপুর বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ঢাকা-গাজীপুর সড়কে ভোগান্তির বিষয়ে তিনি বলেন, সড়কের ড্রেনেজ সিস্টেমটাই প্রধান সমস্যা। এ প্রকল্পের জন্য জনসাধারণের অনেক ভোগান্তি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছে। তবে এটাই শেষ বর্ষা। আগামী বছর মেগা প্রজেক্টের অন্যতম পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের সঙ্গে আমাদের বিআরটি প্রজেক্টও প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। 

ওবায়দুল কাদের দাবি করেন, প্রকল্পের ৬৩ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্মাণ কাজে সাময়িক যন্ত্রণা থাকে। এটি সবাইকে মেনে নেওয়ার জন্য আহবান জানাচ্ছি। যখন প্রকল্পের কাজ শেষ হবে, তখন প্রতিদিন গাজীপুর থেকে ঘণ্টায় ২০ হাজার যাত্রী চলাচল করতে পারবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী সবুর খান, প্রকৌশলী সবুজ উদ্দিন, গাজীপুরের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন আহম্মেদসহ সড়ক জনপথের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

/টিটি/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে