২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩

গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মাওলানা আব্দুর রউফ ওরফে মুফতি আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক নামের এ কয়েদি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দী গ্রামের মৃত হাকিম ফরাজীর ছেলে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে তার মৃত্যু হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে জানান, মাওলানা আব্দুর রউফ হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কারা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ২০১৬ সালের ২ নভেম্বর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার আরও জানান, মাওলানা আব্দুর রউফ বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া থানার ২০০০ সালের এক মামলার ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ২০০৪ সালের মতিঝিল থানার মামলায় ৩০ বছর সশ্রম ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় ৩০ বছর সশ্রম, ২০০১ সালের রমনা থানার মামলায় ৩০ বছর সশ্রম এবং ২০০৫ সালের ফরিদপুরের কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের মামলায় ৩০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের