মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক মিনুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী মারা গেছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘গত বুধবার (০১ সেপ্টেম্বর) জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলীর করোনা পজিটিভ আসে। এরপর তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিনু আনাহলী জাতীয় মহিলা পরিষদ টাঙ্গাইলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের