শাপলা বিক্রির টাকায় চলে সংসার 

রাজিব হোসেন রাজন, শরীয়তপুর
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:২০

শরীয়তপুরে শাপলা বিক্রি করে চলে চার উপজেলার প্রায় আট শতাধিক পরিবার। শাপলা বিক্রিতে কোনও পুঁজি দরকার হয় না বলে বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও দিনমজুর শাপলা বিক্রি করে সংসারের খরচ চালান। বর্ষায় পানিতে ডুবে যাওয়া জমি থেকে নৌকায় করে শাপলা তুলে আনেন কৃষক ও দিনমজুররা। এরপর বিভিন্ন বাজারে সংগৃহীত শাপলা বিক্রি করেন তারা। শাপলা বিক্রি করে দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা আয় হয় তাদের। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় জেলার নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার নিচু এলাকার বিলে বর্ষা মৌসুমে অনেক শাপলা ফুটে। আষাঢ় থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত পাওয়া যায় এই শাপলা।

শাপলা বিক্রির টাকায় চলে সংসার  শাপলা সংগ্রহকারীরা ভোরে নৌকা নিয়ে ডুবে যাওয়া জমিতে ও বিলের মধ্যে ঘুরে ঘুরে শাপলা তুলতে থাকেন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে একেকজন প্রতিদিন কমপক্ষে ৪০ থেকে সর্বোচ্চ ৭০ মুঠো (৭০-৮০ পিসে হয় এক মুঠো) শাপলা সংগ্রহ করতে পারেন। পাইকাররা এসব শাপলা সংগ্রহকারীদের থেকে কিনে নেন। দিন শেষে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা আয় করতে পারেন তারা সংগ্রহকারীরা। বছরের প্রায় তিন মাস এ কাজ করে তারা জীবিকা নির্বাহ করেন।  

নড়িয়া উডজেলার নশাসন ইউনিয়নের পারাগাঁও বিল থেকে শাপলা সংগ্রহকারী মো. রবিউল বলেন, পানির সময় একেক জন কমপক্ষে ৪০ থেকে ৫০ মুঠো শাপলা সংগ্রহ করতে পারে। কেউ স্থানীয় বাজারে আবার কেউ এলাকায় ঘুরে-ঘুরে শাপলা বিক্রি করেন। অনেকে পাইকারদের কাছে বিক্রি করে। পাইকাররা আবার সংগ্রহকারীর কাছ থেকে এসব শাপলা সংগ্রহ করে একত্রে করেন। পরে পাইকাররা শাপলা কিনে ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন পাইকারি বাজারে পাঠান। 

শাপলা বিক্রির টাকায় চলে সংসার  শাপলা বিক্রেতা মুনসুর আলি হাওলাদার বলেন, শুকনা সিজনে জমিতে বদলা-কামলা দিয়ে সংসার চালাই। আর বর্ষাকালে বাড়ির চারপাশে থাকে পানি। কোথাও কোনও কাজ থাকে না, বেকার বসে থাকতে হয়। তাই এ সময় বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে সংসার চালাই।

নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনজ্জুমান বলেন, নড়িয়ার ১৪টি ইউনিয়নের মধ্যে প্রায় সাতটি ইউনিয়নে প্রাকৃতিকভাবে ১০০ টনের মতো শাপলা উৎপাদন হয়। পাঁচ থেকে ছয়শ’ কৃষক সরাসরি শাপলা বেচা-কেনার সঙ্গে জড়িত। শাপলা অত্যন্ত পুষ্টিকর সবজি। এতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ আছে। এছাড়া শর্করা, ক্যালসিয়াম, আমিষ পাওয়া যায়। তাই শাপলা দিন দিন জনপ্রিয় সবজি হয়ে উঠছে।

 

/টিটি/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম