শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় এক শিশুকে (৫) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় পুরিন্দা এলাকার একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

শিশুটির বাবার বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন জানান, ওই শিশুকে আজ সকাল ১০টা থেকে পুরিন্দা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় খুঁজেও পাচ্ছিলো না পরিবার। দুপুর পৌনে ১টার দিকে ভুক্তভোগীর বাবা দুই জনকে সঙ্গে নিয়ে এলাকার এক ব্যক্তির ঘরে যায়। এ সময় ওই ব্যক্তির ছেলেসহ আরও দুই জন উপস্থিত ছিলো। ঘরের বারান্দায় সামাদের খাটের ওপর কাঁথার ভেতর কিছু একটা ঢেকে রাখা দেখে তারা। কাঁথা সরিয়ে দেখা যায়, প্যান্টের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় শিশুটি পড়ে আছে।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার নিষ্পাপ মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জড়িতদের ফাঁসি চাই।’

ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের