ডাক্তারদের মানুষের সেবায় আরও মনোযোগী হওয়ার অনুরোধ আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১৬:১১আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬:১১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ডাক্তারদের অর্থবিত্তের পেছনে না ছুটে মানুষের সেবায় আরও বেশি মনোযোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পশ্চিম দেওভোগ নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ কার্যালয়ে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, ‘অনেক ডাক্তার আছেন মাত্র পাঁচ বছর হয়েছে চিকিৎসা পেশায় এসেছেন। কিন্তু এই সময়েই বাড়ি-গাড়ি করার জন্য প্রতিযোগিতায় ছুটছেন। ফলে তারা মানুষের সেবা থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘সোনারবাংলা ফাউন্ডেশনের সঙ্গে সিটি করপোরেশনের চুক্তি হয়েছে। তারা ১০ বেডের কিডনি ডায়ালাইসিস সেন্টার করবে। বর্তমানে আট বেড দিয়ে শুরু করেছে। তবে তারা কথা দিয়েছে অল্প কিছুদিনের মধ্যেই এটিকে তারা ১২ বেডে উন্নত করবে।’ 

একই সঙ্গে মেয়র হাসপাতাল প্রতিষ্ঠায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘নারায়ণগঞ্জে মা ও শিশুদের জন্য ভালো কোনও হাসপাতাল নেই। প্রসবের পর বাচ্চার এনআইসিও বা শ্বাস-প্রশ্বাসের সামান্য সমস্যা হলে ঝুঁকি নিয়ে ঢাকা চলে যেতে হয়। তাই নারায়ণগঞ্জে শিশুদের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা হাসপাতাল বা ক্লিনিক গড়ে তোলা প্রয়োজন।’

এ সময় উপস্থিত ছিলেন– সোনারবাংলা ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট সাবেক সচিব হোসনে আরা বেগম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, সোনারবাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ ওয়াহিদ হোসেনসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের