বঙ্গবন্ধু সাফারি পার্কে আর্জেন্টিনার ‘পাটাগোনিয়ান মারা’

গাজীপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ২২:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:৩০

খরগোশ বা গিনিপিগ গোত্রীয় স্তন্যপায়ী প্রাণী ‘পাটাগোনিয়ান মারা’ গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দেওয়া হয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে দুটি পাটাগোনিয়ান মারা সাফারি পার্কে দেওয়া হয়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় গত ৩ মার্চ সাতটি পাটাগোনিয়ান মারা উদ্ধার করে। সেগুলো প্রায় পাঁচ মাস তাদের সংরক্ষণে রাখা হয়। এ সময় একটির মৃত্যু হয়। পরে বিজিবি গত ২২ আগস্ট এ প্রাণীগুলো হস্তান্তর করে বন বিভাগের কাছে। তখনই নিশ্চিত হওয়া যায় এ প্রাণীগুলো আসলে আর্জেন্টিনার প্রাণী পাটাগোনিয়ান মারা।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, ‘বিজিবির কাছ থেকে আদালতের মাধ্যমে তারা ছয়টি প্রাণী বুঝে পান। এরপর সেগুলো বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। সেখানে গত ৩১ আগস্ট একটি নতুন শাবকের জন্ম হয়। পরে একে একে পাঁচটি প্রাণীই মারা যায়। অবশিষ্ট দুটি প্রাণীকে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়।

‘পাটাগোনিয়ান মারা’ সাধারণত ২৭ ইঞ্চি দীর্ঘ এবং ওজনে ৮ থেকে ১৬ কেজি পর্যন্ত হয়। এরা সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি