কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের সড়কে শ্রমিকরা 

গাজীপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১২:২০আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১২:২৭

গাজীপুর মহানগরীর ভোগড়া ও বাসন সড়ক এলাকায় দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (৯ অক্টোবর) রাত পর্যন্ত কাজ শেষ করে শ্রমিকেরা বাসায় চলে যান।

রবিবার (১০ অক্টোবর) সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে তারা প্রধান ফটকে লিগ্যাল নোটিশ দেখতে পান। নোটিশে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত কারখানা বন্ধের কথা জানানো হয়। এতে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের সড়কে শ্রমিকরা  ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক ফাতেমা আক্তার, জসীম উদ্দিন, রোকেয়া বেগম ও রফিকুল ইসলামসহ অন্যান্যরা জানান, রাতে তারা কাজ শেষে নিজ নিজ বাসায় চলে যান। রবিবার সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে দেখেন বন্ধের নোটিশ ঝুলছে। কারখানা কর্তৃপক্ষ তাদেরকে কিছু না জানিয়েই বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়। গত সেপ্টেম্বর মাসের বেতন আজ পরিশোধ করার কথা ছিল বলে জানান তারা।

একই মালিকের ভোগড়া এলাকার অপর একটি কারখানার শ্রমিকেরাও তাদের কারখানার প্রধান ফটকে বন্ধের ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রেখেছেন। 

কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের সড়কে শ্রমিকরা  এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য না পাওয়া গেলেও তাদের লে-অফ নোটিশে উল্লেখ করা হয়েছে, করোনা মহামারির কারণে কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কারখানাটি চালানোর সামর্থ্য কর্তৃপক্ষের নেই। তাই আইন অনুযায়ী আগামী ২৪ অক্টোবর পর্যন্ত কারখানার সব সেকশনে কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। 

 

/টিটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি