জুনের আগেই পদ্মা সেতুর উদ্বোধন: পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৬:২৫আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৬:২৬

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আগামী জুনের আগে পদ্মা সেতুর উদ্বোধন হবে। সেই সঙ্গে শরীয়তপুর-চাঁদপুর মেঘনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পদ্মা সেতু চালু হলে শরীয়তপুরে বড় বড় আবাসিক প্রকল্প হবে। জেলা উন্নয়নের জোয়ারে ভাসবে।

রবিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা বাস্তবায়ন হলে আগামী কয়েক বছরের মধ্যে দেশ উচ্চ মধ্যম আয়ে পরিণত হবে। শিল্পায়ন, কর্মসংস্থানসহ সার্বিক জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। উন্নত দেশের রূপকল্প ২০৪১ মাথায় রেখে এই মহাপরিকল্পনা করা হয়েছে। এতে যুক্ত রয়েছে রূপকল্প-৪১ এর খাদ্য নিরাপত্তা কৌশল, অবকাঠামো ও শিল্প উন্নয়ন, কর্মসংস্থান, জনস্বাস্থ্য, পরিবেশ ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে প্রণীত কাঠামো।

শরীয়তপুরের জেলা প্রশাসক ডিসি পারভেজ হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। এ সময় গেস্ট অব অনার ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, যুব উদ্যোক্তাসহ ১০০ জন অংশগ্রহণ করেন।

/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি