ইজিবাইক ও নগদ টাকা ছিনতাই, সড়কের পাশে মিললো সবজি ব্যবসায়ীর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১১:৩৯আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১১:৩৯

মানিকগঞ্জে এক সবজি ব্যবসায়িকে হত্যা করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় সড়কের পাশের এক জমি থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রবিন মিয়া (২২) ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত তিনটার দিকে রবিন মিয়া (২২) একই গ্রামের হিরনের ইজিবাইকে করে মানিকগঞ্জ সবজির আড়তে যাচ্ছিলেন। পথে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় রাস্তায় বাঁশ ফেলে ৮-১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর দুই জনকে দুই দিকে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাতের কারণে জ্ঞান হারান হিরণ। জ্ঞান ফিরে ব্যবসায়ী রবিনের হাত পা বাঁধা ও বিবস্ত্র মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ইজিবাইক চালক হিরন জানান, দুর্বৃত্তরা তার ইজিবাইক, তার কাছে থাকা নগদ আড়াই হাজার টাকা ও রবিনের কাছে থাকা ১০-১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সদর থানার ওসি আকবর আলী খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই, পূর্বশত্রুতা নাকি অন্যকোনও কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের