পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৬:৩০আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৬:৩০

পদ্মা নদীতে স্রোতের বেগ বাড়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘোষণাটি দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, ঘাটে পারাপারের অপেক্ষায় ২০-৩০টি যানবাহন রয়েছে। এসব যানবাহনের উদ্দেশে মাইকিং করা হয়েছে। জরুরি প্রয়োজনে বিকল্প নৌরুট ব্যবহার নির্দেশনা দেওয়া হয়েছে। স্রোতের তীব্রতা না কমলে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

ঘাটের ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, গত ৪ অক্টোবর যখন ফেরি চালু করা হয়েছিল, তখন পদ্মায় স্রোতের সর্বনিম্ন বেগ ছিল ৫ দশমিক ০৮ কিলোমিটার। আজ (সোমবার) পদ্মার সর্বনিম্ন গতিবেগ ৬ দশমিক ০৫ কিলোমিটার। তাই, ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) পদ্মার স্রোতের গতিবেগ পরিমাপ করার আগ পর্যন্ত ফেরি চালুর কোনও নির্দেশনা আসার সম্ভাবনা নেই বলেও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, জুলাই ও আগস্ট মাসে চারটি ফেরি পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার পর গত ১৮ আগস্ট থেকে সেতুর নিরাপত্তা ও নদীর তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর এ নৌরুটে শুধু দিনের বেলা পাঁচটি ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু