চুরির মালামাল ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৭:০৩আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৭:০৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির মালামাল ভাগাভাগি নিয়ে সংঘর্ষে মো. নুর নবী (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১১ অক্টোবর) রাতে সিদ্ধরগঞ্জের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, র্দীঘদিন ধরে বন্ধ থাকা মনোয়ারা জুট মিলস থেকে একটি চক্র মালামাল চুরি করে আসছিল। এই চোরাই মালামালের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে ।

এলাকাবাসী জানায়, আটিগ্রাম এালাকায় রাত ৮টার দিকে চোর চক্রের সদস্য সাহেব আলীর সঙ্গে চুরির মালামাল ভাগাভাগি নিয়ে নুর নবীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করেন নুর নবী। এ সময় কাছে থাকা অস্ত্র দিয়ে নুর নবীকে গুলি করে পালিয়ে যান সাহেব আলী। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নুর নবীর খালু আবদুর রহমান জানান, কীভাবে গুলিবিদ্ধ হয়েছে তা আমার জানা নেই। নুর নবীর জ্ঞান ফিরলে বিষয়টা জানা যাবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল্লাহ খান বলেন, গুলিবিদ্ধ নুর নবীর সঙ্গে কথা হয়েছে। তাকে পাইপগান দিয়ে গুলি করা হয় বলে জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, চুরির মালামাল ভাগবাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে আজ দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনও অভিযোগ করেননি।

গত ১৩ সেপ্টেম্বর রাতে মনোয়ারা জুট মিলের মালামাল চুরির সময় কয়েক জনকে পুলিশ ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ আব্দুল হান্নান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। হান্নানের দেওয়া তথ্যমতে পরবর্তীতে ওই জুট মিলের পাশে থেকে জুয়েল ও কবির নামে দুই জনকে আটক করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা  মামলার আসামি নুর নবী ও সাহেব আলী।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি