সাবেক যুবলীগ নেতা ফোয়াদ রিমান্ডে

ফরিদপুর সংবাদদাতা
১৩ অক্টোবর ২০২১, ১৯:১৮আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৯:১৮

বাস শ্রমিক হত্যা মামলায় ফরিদপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ এইচ এম ফোয়াদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ অক্টোবর) বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এইচ এম ফোয়াদ ফরিদপুরের বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. গফ্ফার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা বলেন, ‘মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ফোয়াদকে ঢাকার বসুন্ধরা থেকে গ্রেফতার করে ফরিদপুরে নিয়ে আসা হয়। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি। সবমিলিয়ে, আটটি মামলার আসামি তিনি। এর মধ্যে তিনটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। ফোয়াদের নেতৃত্বে হাতুড়ি বাহিনী ও হেলমেট বাহিনী পরিচালিত হয়।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের ১৫ জুন বাস স্ট্যান্ডে ছোটন হত্যা মামলার আসামি হিসেবে ফোয়াদকে গ্রেফতার দেখানো হয়েছে।

২০১৮ সালের ২১ মার্চ এ এইচ এম ফোয়াদ ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক হন। এর আগে এক যুগ তিনি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত বছরের ২৩ আগস্ট জেলা যুবলীগের ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ছাত্র অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম