যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ২১:২০আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:২০

শরীয়তপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে স্ত্রীর পরিবারকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুরুল আমিন শেখ (৩০) জাজিরার নাওডোবা ইউনিয়নের হারুন টুনিকান্দি গ্রামের হাশেম শেখের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর্জা হযরত আলী বলেন, যৌতুকের জন্য ২০১৭ সালে স্ত্রী রেশমা আক্তারকে (২২) পিটিয়ে হত্যা করেন নুরুল আমিন। এ ঘটনায় রেশমার ভাই ইয়াদ হোসেন ছয় জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সব তথ্য-প্রমাণ বিবেচনা করে নুরুল আমিনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী