যৌনবর্ধক ট্যাবলেট সেবনে স্বামী-স্ত্রীর মৃত্যুর অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৯:৫৪আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:২৯

গাজীপুরে যৌনবর্ধক ট্যাবলেট সেবনের পর পোশাক শ্রমিক দম্পতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার জাহিদ কলোনিতে এ ঘটনা ঘটে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার কয়লাবাড়ি গ্রামের ফাছির উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (২৭) ও তার স্ত্রী নেত্রকোনার আটপাড়া উপজেলার সর্বমৈশা গ্রামের সবুজ মিয়ার মেয়ে তাহমিনা আক্তার লিজা (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, কাশিমপুর থানার সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার জাহিদ কলোনির ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন ফিরোজ ও তার স্ত্রী লিজা। প্রায় এক মাস আগে লিজা চাকরি ছেড়ে দেন। রবিবার কোনও একসময় ফুটপাতের হকারের কাছ থেকে তারা যৌনবর্ধক ট্যাবলেট কিনে দুই জনেই সেবন করেন। রাত দেড়টার দিকে তাদের হৈ চৈ শুনে প্রতিবেশীরা এসে উভয়কে বিবস্ত্র অবস্থায় পায়। এ সময় ওই দম্পতি স্থানীয়দের কাছে যৌনবর্ধক ট্যাবলেট সেবনের বিষয়টি জানান।

তিনি আরও জানান, পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বিকালে ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের