মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

টাঙ্গাইল প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৭:৫৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৭:৫৮

টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে প্রবাসী সোহেল রানা (২৩) ও হায়াতপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল ও রফিকুল মিলে এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতুতে ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। আর মুমূর্ষু অবস্থায় সোহেলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্বথানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজনের লাশ থানায় ও অপরজনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী