মোবাইলে পর্নো ভিডিও সরবরাহকারী ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৮:১৯আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে কম্পিউটারের মাধ্যমে পর্নো ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহের অভিযোগে চার অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (২১ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- মো. রাসেল মিয়া (২৫), মো. লিমন মিয়া (২৫), উত্তম চন্দ্র দাস (২৫) ও মো. বিল্লাল হোসেন (২৬)। তাদের কাছ থেকে সাতটি সিপিইউ, ১৪টি কার্ড রিডার, একটি পেনড্রাইভ এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় লাভলী সিনেমা হলের সামনে লাভলী কমপ্লেক্স কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্নো ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিলেন। অসাধু ব্যবসায়ী চক্রটি শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে টাকার বিনিময়ে পর্নোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। যুব সমাজকে অধঃপতনের হাত থেকে বাঁচাতে অশ্লীল ছবি ও পর্নো ভিডিও সরবরাহকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের