বিনা টিকিটে ট্রেনে ওঠায় ২১৫ যাত্রীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ২৩:০০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:০০

বিনা টিকিটে ট্রেনে ওঠার দায়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে ২১৫ যাত্রীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিনব্যাপী বঙ্গবন্ধু অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন রেলওয়ের ঈশ্বরদীর ট্রাফিক ইন্সপেক্টর অপু রায় চৌধুরী।

জানা গেছে, একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সিল্কসিটি, জামালপুর এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ২১৫ যাত্রীর কাছ থেকে ২২ হাজার ৪৭০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ভাড়া বাবদ ২৬ হাজার ৪৬০ টাকা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ের টিটিই ইন্সপেক্টর আব্দুল আলিম বিশ্বাস মিঠু, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে হেড বুকিং মাস্টার রেজাউল করিমসহ টিটিই ও অন্যান্য স্টাফ।

পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘অভিযান পরিচালনা করায় বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম