বোয়ালমারীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো অষ্টম শ্রেণির ছাত্রী

ফরিদপুর সংবাদদাতা
২২ অক্টোবর ২০২১, ২১:৫২আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:৫২

ফরিদপুরের বোয়ালমারীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। তার বয়স ১৪ বছর। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক হাজির হতেই বিয়ের আয়োজন ভেস্তে যায়।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের আতিয়ার মোল্যার ছেলে সোহেল মোল্যার (২৫) সঙ্গে একই উপজেলার জয়পাশা গ্রামের সৈয়দ ফজলুল হক একাডেমির অষ্টম শ্রেণির এক ছাত্রীর শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বিয়ের প্রস্তুতিকালে কিশোরীর বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন। একইসঙ্গে বর ও কনে পক্ষকে জরিমানা করেন তিনি।

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৭ ধারায় মেয়ের বাবাকে ৭ হাজার টাকা এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করতে আগ্রহী সোহেল মোল্যাকে একই আইনের ৮ ধারায় ৮ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বাল্যবিয়ে বন্ধের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, ‘ছেলে ও মেয়ে উভয় পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই কিশোরীর বাবা এবং ছেলের (বর) কাছ থেকে যথাক্রমে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবো না এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে করবো না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।’

/জেএইচ/
সম্পর্কিত
আলোচনায় সিমরিন লুবাবার বাল্যবিয়ে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের
শাড়ির বুননে সন্তানদের স্বপ্ন আঁকেন মায়েরা
বাল্যবিয়ের অপরাধে বরের জরিমানা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের