আলোচনায় সিমরিন লুবাবার বাল্যবিয়ে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ০০:০৭আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০০:৩৮

মডেল ও অভিনেত্রী সিমরিন লুবাবার বিয়ের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘নারীপক্ষ’। বুধবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, একাধিক পক্ষের সংশ্লিষ্টতায় একটি বিয়ে সম্পন্ন হয় এবং লুবাবাসহ এই বিয়ের সঙ্গে জড়িত প্রত্যেকে দেশের প্রচলিত আইন অমান্য করেছেন।

সরকার, প্রশাসন ও প্রচারমাধ্যম এ বিষয়ে নীরব রয়েছে বলেও অভিযোগ করা হয়। দ্রুত ব্যবস্থা না নিলে নারীর বিরুদ্ধে সহিংসতা বাড়ার জন্য সংশ্লিষ্টদের দায়বদ্ধ থাকতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে জানা যায়, ছোট পর্দার এই মডেল ও অভিনেত্রী মাত্র ১৫ বছর বয়সে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। দেশের মূলধারার পত্র-পত্রিকায়ও এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।

লুবাবার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ বিষয়টিকে ‘সাহসী’ ও ‘অনুপ্রেরণাদায়ক’ বলে প্রশংসা করেছেন। তবে প্রশ্ন উঠেছে– আইনবিরুদ্ধ কোনও কাজ কি সাহসী বা অনুপ্রেরণাদায়ক হতে পারে? বিয়েটি কীভাবে এবং কোথায় সম্পন্ন হয়েছে, আয়োজনকারী কারা, নিবন্ধন হয়েছে কিনা, কে নিবন্ধন করেছেন, আদালতের অনুমোদন নেওয়া হয়েছে কিনা, অভিভাবকদের ভূমিকা কী ছিল এবং সাক্ষী কারা ছিলেন– এসব বিষয়েও নানা প্রশ্ন সামনে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। এর নিচে বিয়ে হলে তা বাল্যবিয়ে হিসেবে গণ্য এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ে আয়োজন, অনুমোদন বা নিবন্ধনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

আইনে বিশেষ ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবক এবং আদালতের অনুমতি সাপেক্ষে ১৮ বছরের কম বয়সে বিয়ের সুযোগ থাকলেও, এর জন্য কঠোর শর্ত মানতে হয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে সেই শর্তগুলো মানা হয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

/এসএনএস/এমএএ/
সম্পর্কিত
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের