হেফাজতের হরতালে সহিংসতার মামলায় কাউন্সিলর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ২১:০১আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:০১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে হেফাজতের ইসলামের সহিংসতার মামলায় গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার নিজস্ব অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদরিল নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর, শিমরাইল, ইউটার্ন, ধনুহাজী রোড, মৌচাক, সানারপাড় ও সাইনবোর্ড গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। কাউন্সিলর সাদরিল মামলার এজাহারভুক্ত ১০নং আসামি।

তিনি আরও জানান, মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জের সিআইডি পুলিশ তদন্ত করছে। এ মামলায় সাদরিল হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু হাইকোর্টের আদেশের নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে তিনি হাজির হননি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

চলতি বছরের ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর, শিমরাইল, ইউটার্ন, ধনুহাজী রোড, মৌচাক, সানারপাড় ও সাইনবোর্ড গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে ছয়টি মামলা করে। এ মামলায় হেফাজত ইসলাম ও বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী