নির্বাচন কমিশনের নির্দেশে শ্রীনগর থানার ওসি প্রত্যাহার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৬:১২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬:২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী বুধবার (২৭ অক্টোবর) তাকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জ নির্বাচন অফিস থেকে নয়, ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে ওসির বিরুদ্ধে কোনও প্রার্থীর অভিযোগ নেই।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়াকে প্রত্যাহার করা হয়েছে বিধায় তিনি জেলা সদরে গেছেন। প্রত্যাহারের পর তার মনমানসিকতা ভালো নেই। তাই কার ফোন ধরছেন না।’

আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী