দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ১৭:০৭আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭:০৭

ফেরি স্বল্পতা, ঘাট সংকট ও বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে গাড়ির চাপ বেড়েছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। এতে বাস যাত্রীদের পাশাপাশি বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাকচালকদের।

সোমবার (১ নভেম্বর) দৌলতদিয়া ফেরিঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে প্রায় আট শতাধিক যানবাহন। এগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাক বেশি।

সরেজমিন দেখা গেছে, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার মহাসড়কের দুই লাইনজুড়ে চার শতাধিক যানবাহনের দীর্ঘ সারি। এসব যানবাহনের মধ্যে বেশিরভাগ নৈশকোচ ও ট্রাক।

অন্যদিকে ফেরিঘাটে যানজট কমাতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও চার কিলোমিটার চার শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে।

ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় আট শতাধিক যানবাহন

চালক ও যাত্রীদের অভিযোগ, দৌলতদিয়া ঘাটে যানজটের কারণে যাত্রীবাহী বাসগুলোকে চার-পাঁচ ঘণ্টা এবং পণ্যবাহী যানবাহনকে তিন দিন পর্যন্ত ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে যাত্রী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়ছেন। অনেক চালক ঝুঁকি নিয়েই ট্রাকের মধ্যে রান্না করছেন।

যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় পারের অপেক্ষায় থাকতে হয়। দিনে পর দিন অপেক্ষায় থাকা ভোগান্তিতে পড়ছেন চালক ও সহযোগীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যববস্থাপক শিহাব উদ্দিন জানান, গাড়ির চাপ সব সময় এক রকম থাকে না। বর্তমানে দক্ষিণঞ্চলের যানবাহনের সঙ্গে শিমুলিয়া বাড়তি যানবাহনের চাপ পড়েছে। এ রুটের ছোট-বড় ১৭ ফেরি চলাচল করছে।

রাজবাড়ী ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল জানান, যানবাহনের এতটাই চাপ যে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এই রুট পরিহারের জন্য আমরা মাইকিং শুরু করেছি। ট্রাকচালকদের অন্য রুট ব্যবহার করতে বলা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের