আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, দেড় কোটি টাকার ক্ষতি

সাভার প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২১, ১০:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১০:৫৮

সাভারের আশুলিয়ায় একট জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে নরসিংহপুরের সরকার মার্কেট এলাকার পেস ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড নামক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ কারখানার পাশ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তে কারখানার ভেতরের দিকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আশপাশের বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আশুলিয়া ডিইপিজেডের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। 

আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে ডিইপিজেডের আরও একটি, সাভার থেকে দুটি ও ফায়ার সদর দফতরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে কারখানার ভেতরে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কারখানার ভেতরে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, কারখানার পাশে কেমিক্যালের ময়লার স্তুপ থেকে এই আগুনের সূত্রপাত। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী