গায়ে পেট্রোল ঢেলে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২১, ১৯:৫৮আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৯:৫৮

গাজীপুরের কাপাসিয়ায় সুমাইয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত ২ নভেম্বর (মঙ্গলবার) কাপাসিয়া সদরের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৫ নভেম্বর) কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমাইয়া কাপাসিয়া উপজেলার মধ্যপাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে এবং একই গ্রামের মহিমুদুল হাসান মুরাদের (২০) স্ত্রী। নিহতের পরিবারের দাবী, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে সুমাইয়াকে হত্যা করেছে।

তবে স্বামী মুরাদের পরিবারের দাবি, রাগ করে স্বামীর বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি এ এফ এম নাসিম জানান, প্রায় ৬/৭ মাস আগে ভালোবেসে কাপাসিয়ার মধ্যপাড়া গ্রামের মুরাদ একই গ্রামের সুমাইয়াকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। মাসখানেক আগে সুমাইয়া রাগ করে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন। মঙ্গলবার পুনরায় স্বামীর বাড়ি যান। ওই দিন রাত ৯টার দিকে সুমাইয়া স্বামীর ঘরের সামনে দাঁড়িয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই মারা যান। ময়নাতদন্তের পর লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

ওসি বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম