সন্তান প্রসবের পরদিন এসএসসি পরীক্ষা দিলো কিশোরী

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ২২:৪৭আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২২:৫০

টাঙ্গাইলের সখীপুরে সন্তান প্রসবের পরদিন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বীথি আক্তার নামে এক কিশোরী। রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সে সখীপুর পিএম পাইলট মডেল গভমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নেয়।

বীথি আক্তার উপজেলার মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বাড়ি ঘাটাইল উপজেলার সানবান্ধা গ্রামে। তার শ্বশুরবাড়ি সখীপুরের মোন্তাজনগরে।

জানা গেছে, অষ্টম শ্রেণি পাসের পর সখীপুর উপজেলার মোন্তাজনগর গ্রামের রানা হাসানের সঙ্গে বিয়ে হয় বীথির। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ২০১৯ সালে মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়। নিয়মিত ক্লাসও করে। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বীথি। এরপর শনিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রসববেদনা শুরু হলে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকালে পুত্রসন্তানের জন্ম দেয় বীথি।

এসএসসি পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করায় হাসপাতাল থেকে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান বীথির মা। দেড় ঘণ্টার পরীক্ষা সুন্দরভাবে শেষ করে বীথি। এ সময় তার সন্তানকে হাসপাতালেই রাখা হয়।

উপজেলার মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘বিয়ের পর বীথি আমাদের বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়। সে অনেক মেধাবী। অন্যান্য মেয়ের মতো নিয়মিত ক্লাস করেছে। সন্তান প্রসবের পরদনিই পরীক্ষা দিয়েছে। বাল্যবিবাহ ও সন্তান প্রসব বীথিকে দমাতে পারেনি। আমরা তার মঙ্গল কামনা করি।’

সখীপুর পিএম পাইলট স্কুল কেন্দ্রের সচিব এমদাদুল হক মিয়া বলেন, মেয়েটি অনেক সাহসি ও মেধাবী। বাল্যবিয়ের শিকার ও সন্তান প্রসবও তাকে দমাতে পারেনি। পরীক্ষা কেন্দ্রে আমরা নিয়মিত খোঁজ-খবর নিয়েছি।

/এসএইচ
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী