কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা নিয়ে ধরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১৬:২৬আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬:২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ছয় লাখ টাকাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন। গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ আলম (৫০)। তিনি গজারিয়া উপজেলার আনারপুরা এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুলিশ নিয়োগে আলম নামে এক ব্যক্তি দুই জনের কাছ থেকে ৫০ হাজার, দুই জনের কাছ থেকে এক লাখ করে এবং এক জনের কাছ থেকে তিন লাখ টাকা নেয়। সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবের নির্দেশে এবং জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পরে সদর উপজেলা থেকে আলমকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছে আলম। আলমের দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করে পুলিশ। এর আগেও বিভিন্ন দফতরে নিয়োগের কথা বলে মানুষের কাছ থেকে টাকা আদায় করেছিল আলম। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম